শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ‘ডেভিল হান্ট ফেস টু’ অভিযান, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ‘ডেভিল হান্ট ফেস টু’ অভিযান, যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
৬২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় চলমান পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেস টু’-এর অংশ হিসেবে গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মাওলা ও ভরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাউল করিম-কে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হোদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, “কেউই আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বড় খালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাউল করিমকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আগামীকাল গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান মওলাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com