শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ  বরিশাল–৪ আসনের হাতপাখা প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়েরের

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি :   |   মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ  বরিশাল–৪ আসনের হাতপাখা প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়েরের
৭৩

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল–৪ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। দীর্ঘদিন ধরে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে দেশ একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো, যা জাতির জন্য একটি বড় ক্ষতি।

মুফতী সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, এমন দুঃসময়ে সকলকে ধৈর্য ধারণ করে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানানো জরুরি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com