শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে ফল ব্যবসায়ীকে পিটিয়ে জখম, চাঁদাবাজির অভিযোগ

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে ফল ব্যবসায়ীকে পিটিয়ে জখম, চাঁদাবাজির অভিযোগ
১০০৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ীর নাম শেখ ফজল (৪২)। তিনি চরসুলতানপুর গ্রামের বাসিন্দা এবং চরহাজীগঞ্জ বাজারের টংঘরে একটি ফলের দোকান ও একটি সিঙ্গারা-পুড়ির দোকান পরিচালনা করেন। অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী চর অমরাপুর গ্রামের ফকু খালাসী (৩০) ও বেপারী ডাঙ্গী গ্রামের গিয়াস বেপারী (২৬) দীর্ঘদিন ধরে শেখ ফজলের কাছে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা দোকানে এসে চাঁদা দাবি করলে শেখ ফজল তা দিতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে দোকান থেকে বের করে দেয়। পরবর্তীতে একই দিন বিকাল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুনরায় দোকানে এসে চাঁদা না পেয়ে লোহার এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে শেখ ফজলের মাথা ও হাতে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী পারভীন আক্তার (৩২) বাদী হয়ে চরভদ্রাসন থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com