শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফরিদপুর জেলা প্রতিনিধি-   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
৫৮

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র সম্পূর্ণ বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ফরিদপুর-৪ আসনের জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এই সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

এ প্রসঙ্গে মুফতি রায়হান জামিল বলেন, “মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি। ফরিদপুর-৪ আসনের জনগণের অধিকার রক্ষা, সার্বিক উন্নয়ন ও কল্যাণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।” তিনি এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com