শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গবাদিপশু ও মাদকসহ চোরাচালানি পন্য জব্দ

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গবাদিপশু ও মাদকসহ চোরাচালানি পন্য জব্দ
১৩৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নাগেশ্বরীসহ একাধিক পয়েন্টে ধারাবাহিকভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের অবৈধ ও নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মহিষ ও গরু, বিদেশি মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাশাপাশি চিনি, ফুচকা, কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি সামগ্রী।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com