শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
৪৩

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা দেওয়ান মাহমুদা আক্তার লিটার উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। রবিবার, চট্টগ্রামে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, সাইফুল আলম, মহানগর মহিলা দল নেত্রী আঁখি সুলতানা।

এছাড়াও উপস্থিত ছিলেন,সৌরভ শাহিন, নুর সেলিম বাঙালি, নার্গিস বেগম, লাভলি আক্তার ও শামিমা ইয়াসমিনসহ দলের বিভিন্ন অঙ্গ,সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দোয়ায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা দেশে, বিদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com