শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে অবৈধ মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, ভেকু মেশিনসহ সরঞ্জাম ধ্বংস

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে অবৈধ মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট, ভেকু মেশিনসহ সরঞ্জাম ধ্বংস
৭২

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় ভেকু মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ও অবকাঠামো ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধ মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এতে কৃষিজমি ও জনস্বার্থ হুমকির মুখে পড়ে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন বলেন, “অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com