শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে চীনাবাদাম ও মুগ বীজ বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে কৃষকদের মাঝে বিনামূল্যে চীনাবাদাম ও মুগ বীজ বিতরণ
৭১

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে চীনাবাদাম ও মুগ বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, চলতি মৌসুমে আবাদ বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ১০ কেজি করে উন্নত জাতের চীনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এর মাধ্যমে মোট ৪ মেট্রিক টন চীনাবাদাম বীজ, ৪ মেট্রিক টন ডিএপি সার ও ২ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া একই দিনে আরও ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এ কার্যক্রমে মোট ৯০০ কেজি মুগ বীজ, ৪ মেট্রিক টন ডিএপি সার ও ২ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এসব প্রণোদনার মাধ্যমে কৃষকদের আধুনিক ও উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে, যা চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com