শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়ালো বিজিবি

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়ালো বিজিবি
১২৫
  1. চাঁপাইনবাবগঞ্জে টানা ১০ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। শীতার্ত এসব মানুষের কথা বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি) জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)র উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ফতেপুর কুকড়িপাড়া এলাকায় ৩০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় বাসিন্দা আঃ লতিব বলেন, চরাঞ্চলে বাতাসের তীব্রতা অনেক বেশি। আর চারদিকে নদী। শুরু হয়েছে ভাঙ্গন। সব মিলিয়ে আমরা খুব বিপদের মধ্যে আছি। গত ১০ দিন ধরে সূর্যের দেখা পায়নি। এতে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কম্বল কেনার টাকা জুটাতে পারছি না। আজকে বিজিবির দেওয়া কম্বল বাসায় নিয়ে গেলাম।

আকলিমা নামের আরও এক নারী বলেন, গত ১০ দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। ছেলে সন্তান নিয়ে কোনোভাবে টিনের ঘরে দিন পার করছি। পদ্মা নদী পার হয়ে আসতে হয় বলে আমাদের খোঁজ রাখে না কেউ। তাই বিজিবির কম্বল পেয়ে আমি অনেক খুশি।

বিজিবি জানায়, গত ১৫ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে তীব্র শীত। এ কারণে এলাকার অসহায় ও দুস্থ মানুষের কথা বিবেচনা করে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমানসহ বিজিবির বিওপি পর্যায়ের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com