শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে কয়লাবাহী গাড়ির ভারে ব্রহ্মপুত্রের শাখা নদীর বেইলি ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

এ.কে.এম.মোহাম্মদ আলী,ভ্রাম্যমান প্রতিনিধি :   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে কয়লাবাহী গাড়ির ভারে ব্রহ্মপুত্রের শাখা নদীর বেইলি ব্রীজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
১১১

কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে ব্রহ্মপুত্র শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রীজটি মালবাহী গাড়ির ভারে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে হোসেনপুর-গফরগাঁও সড়কে এ সেতু দিয়ে যানবাহন ও লোক চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (১৯ জানুয়ারি) গভীর রাত আনুমানিক ২ টার দিকে গফরগাঁও যাওয়ার সময় একটি ভারী কয়লাবাহী ট্রাক ব্রীজটির ওপর উঠলে গাড়ীর ভার সইতে না পেরে ব্রীজটির নীচে ও উপরের লোহার টানাগুলো ভেঙ্গে ব্রীজের মধ্য অংশ ডেবে যায়। ট্রাক ড্রাইভার বিপদ বুজতে পেরে দ্রুত ট্রাকটিকে পেছনের দিকে নিয়ে আসে এতে ট্রাকটি দুর্ঘটনার কবল থেকে কোনমতে বেঁচে যায়। কিন্তু ব্রীজটির মাঝে ভেঙে যাওয়ায় দুই উপজেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের সহজ রাস্তাটি এখন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে চর এলাকার লোকজনের সহজ রাস্তাটি দিয়ে ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষজন ভোগান্তিতে পড়েছেন।

এখন চর এলাকার মানুষদের বিকল্প সড়ক ব্যবহার করতে গিয়ে অনেকটা দুর পথ দিয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মালবাহী গাড়ির চাপে চলাচলের ব্রীজটি ভেঙে পড়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা ব্রীজ পরিদর্শন করে জানিয়েছেন, বেইলী ব্রীজটি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সংশিষ্ট দপ্তরের এস ও এসে দেখে গেছেন, জননিরাপত্তার স্বার্থে এই সড়কে যানবাহনসহ সকল চলাচল বন্ধ রাখা হয়েছে। অতিদ্রুত সংশ্লিষ্ট দপ্তদের সাথে সমন্বয় করে সেতুটি মেরামতের ব্যাবস্থা করা হবে। এদিকে স্থানীয় এলাকাবাসী সেতুটি দ্রুত মেরামত ও ভারী যান চলাচল নিয়ন্ত্রনের দাবি জানিয়েছেন

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com