শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি : | শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ (১০/১/২৬) মহিলা কলেজ মাঠে শিল্পাঙ্গণ ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে এবং জামাল হোসেন পান্নার সঞ্চালনায় সর্ব্ব ধর্ম গীত ও মলয়ার সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়া আনন্দ আশ্রমের সিনিয়র সহ-সভাপতি স্বরূপ রতন দত্ত দয়ালমনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক কান্তি কুমার ভট্টাচার্য। আরো উপস্থিত ছিলেন- নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার নাগ, অধ্যক্ষ কামরুল হুদা পথিক, সহকারি অধ্যাপক ইব্রাহিম খলিল, সহকারি অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শফিউল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল।
উক্ত অনুষ্ঠানের বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন- কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, সপ্তক সংগীতাঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ন.ম. আজিজুল হক, রিমা দাস, শৈলী সূত্রধর। অর্কেস্ট্রায় সহযোগিতা করেন বাউল- কামাল সরকার ও তার দল। উক্ত অনুষ্ঠানে নবীনগর, বাঞ্ছারামপুর ও মুরাদনগর উপজেলার সর্ব্ব ধর্ম গীতে ২১ জন এবং মলয়া সঙ্গীতে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুই বিভাগের (সর্ব্ব ধর্ম গীত এবং মলয়া সংগীত) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কৃত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com