শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শনিবার, ১০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্বোধন
১৬৯

দেশের শিক্ষা ব্যবস্থার সংকটময় কালে আধুনিক প্রযুক্তিতে শিক্ষায় অভিজ্ঞতা সমৃদ্ধ মেধাবী শিক্ষার্থী তৈরীতে সিলেটের গোয়াইনঘাটে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যায় নিয়ে সালুটিকর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সালুটিকর মডেল একাডেমির শুভ উদ্ভোধন করা হয়েছে। শনিবার ১০ জানুয়ারি দুপুরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথায় সীমাবদ্ধ না থেকে আমাদের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

শিক্ষা ব্যবস্থাকে আর্থিক মুনাফার প্রতিষ্ঠান তৈরি না করে করে সেবার মনমানসিকতায় গুনগত মানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে হবে । আধুনিক প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষায় শিক্ষিত করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে, তবেই দেশ ও জাতি ও সমাজ উপকৃত হবে।প্রধান বক্তার বক্তব্যে হেলাল উদ্দিন আহমদ বলেন, যেকোনো ভালো কাজের মূল ভিত্তি হলো একতা। ঐক্যবদ্ব হয়ে কাজ করলে প্রতিষ্ঠানের সফলতায় কোনো বাধা সৃষ্টি হবে না। সালুটিকর মডেল একাডেমি সফলতার শীর্ষে পৌঁছাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সালুটিকর মডেল একাডেমির চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদর সভাপতিত্বে ও ডিরেক্টর মোঃ ফয়েজ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সালুটিকর ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমদ, আংগারজুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমানুল্লাহ। পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী। সালুটিকর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ মনজুর আহমদ আতহার। গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন, সালুটিকর ফাউন্ডেশনের কাযর্করী ও সাংগঠনিক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com