শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সাদ্দাম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেন হত্যার বিচার এবং প্রধান খুনি দিলীপসহ সকল আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কান্দিপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবুল হাসনাত ভজন, আল-আমিন এবং নিহত সাদ্দাম হোসেনের স্ত্রী ফারজানা আক্তার টিনাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং একাধিকবার কারানির্যাতনের শিকার সাবেক ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্রেপ্তারকৃত প্রধান খুনি দিলীপকে তার দলীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তার ফাঁসি নিশ্চিত করতে হবে।

এছাড়াও হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে সাদ্দাম হোসেনকে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, তা দ্রুত উদ্ধারের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com