শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি আজাদ ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি আজাদ ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন আলো
৬৭

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক মোঃ ফরেজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে জিয়া মঞ্চ নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চলতি দায়িত্বপ্রাপ্ত দপ্তরের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন আফজাল হোসেন আজাদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আওলাদ হোসেন আলোকে।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করেছে, নবগঠিত এই আংশিক কমিটি নারায়ণগঞ্জ জেলায় দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।
এদিকে কমিটির অনুমোদনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারা দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com