আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে। সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন। তিনি জানান, গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা বোনারপাড়া–সান্তাহার রুটে চলাচলকারী কলেজ ট্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের পরিচ্ছন্নতাকর্মীরা বগিগুলো পরিষ্কার করছিলেন। এ সময় শেষ বগিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি জানানো হলে পুলিশকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওসি কামাল উদ্দিন আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com