শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মৃত্যুফাঁদে পরিণত গোমতী ব্রিজ—মুরাদনগরবাসীর আতঙ্কের নাম একটি সেতু!

স্টাফ রিপোর্টার,মুরাদনগর, কুমিল্লা:   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৃত্যুফাঁদে পরিণত গোমতী ব্রিজ—মুরাদনগরবাসীর আতঙ্কের নাম একটি সেতু!
৭৬

জেলার গোমতী নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের আরেক নাম। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটির মাঝখানের বড় একটি অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত, যার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে নদীর পানি। যেকোনো সময় এই ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রতিদিন এই সেতু দিয়েই স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, রোগীবাহী যান, পণ্যবাহী ট্রাক, অটোরিকশা ও সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু বর্তমানে ব্রিজটির অবস্থা এতটাই বেহাল যে, একটু অসাবধানতা বা ভারী যানবাহনের চাপেই ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের ডেক ভেঙে গিয়ে লোহার রড বের হয়ে আছে, কাঠ ও বাঁশের অস্থায়ী কাঠামোর উপর কোনোভাবে যান চলাচল করছে। ইতোমধ্যেই কয়েকবার অটোরিকশা ও ভ্যান আটকে পড়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন—

“এই ব্রিজে প্রতিদিন আমরা জীবন হাতে নিয়ে পার হই। প্রশাসনের দৃষ্টি কি কোনো বড় দুর্ঘটনার পরই পড়বে? কার মায়ের বুক খালি হলে তারা নড়বে?”

এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং দ্রুত একটি স্থায়ী সংস্কার ও নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত এই ব্রিজে চলাচল যে হাজারো মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে—তা আর বলার অপেক্ষা রাখে না।

এখনই জরুরি ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটতে পারে অপূরণীয় দুর্ঘটনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com