শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা বিষয়ে বিজিডিসিএলের গণশুনানি

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা বিষয়ে বিজিডিসিএলের গণশুনানি
৫৯

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিজিডিসিএলের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন বিজিডিসিএলের মহাব্যবস্থাপক নাহিদ বানী ইসলাম।

এ সময় পুলিশ সুপার, বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।গণশুনানিতে বক্তারা দাবি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদিত গ্যাস আগে জেলার চাহিদা পূরণে ব্যবহার করতে হবে এবং গ্যাস সংকট দ্রুত নিরসনের আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, নির্বাচনের আগে গ্যাস নিয়ে আর কোনো আন্দোলনে না যাওয়ার আহ্বান জানান এবং গ্যাসের অপচয় রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।

বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, জেলায় অতিরিক্ত দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হবে। এছাড়া লিকেজ ও অপচয় রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গণশুনানিতে অংশগ্রহণকারীরা গ্যাস সেবা উন্নয়ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিতের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com