শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে গণভোট নিয়ে প্রশাসনের অবহিতকরণ সভা

মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ:   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে গণভোট নিয়ে প্রশাসনের অবহিতকরণ সভা
৬৮

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী এবং উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরিন।
সভায় গণভোটের লক্ষ্য,গুরুত্ব,ভোটগ্রহণ পদ্ধতি এবং গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন,আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট প্রদান এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণায় সহযোগিতা করার জন্য গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি আরও বলেন,গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সভায় বক্তারা গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং সবাইকে দায়িত্বশীলভাবে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন।
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com