শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যৌথ বাহিনীর অভিযানে জলঢাকায় মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

জলঢাকা প্রতিনিধি:   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌথ বাহিনীর অভিযানে জলঢাকায় মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার
১২৪

গত ১৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী বাবুল্লাপাড়া ক্যানেলের পাড় এলাকার একটি বসতবাড়ি থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিনারুল ইসলাম এবং তার স্ত্রী জোসনা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তাদের হেফাজত থেকে ৮৫ পুরিয়া হেরোইন, ৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনে ব্যবহৃত চারটি র‌্যাপিং ফয়েল কাগজ, মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার ৩৬০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একাধিক মাদক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com