শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর রাধিকা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত- ১

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর রাধিকা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত- ১
৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে মোটর সাইকেলের ধাক্কায় নবীনগর পূর্ব ইউনিয়নের ডোপাকান্দা গ্রামের সাদেক মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খাইরুল মিয়া (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত (১৫ /১/২৬) রাত ৮টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়-খাইরুল মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খাইরুল দুপুরে খাওয়ার পর বন্ধুদের সঙ্গে শিবপুর মাঠে খেলা দেখতে যায়। বিকালে ফেরার পথে শিবপুর বড় ব্রিজের সামনে একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৮টায় খাইরুলের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান-“এক কিশোরের মৃত্যু হয়েছে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com