শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শোক সংবাদ :- কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই
৫৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মো. আনোয়ারুল হক ওরুফে আনু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২০জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার সময় নিজ বাড়ি উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, সহ-সভাপতি মো. শামসুদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আসাদুল হক আশা, অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল), গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব ইমরান খান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মো. আনোয়ারুল হক ওরুফে আনু মিয়া ১৯ জানুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় বার্ধক্যজনিত কারনে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
মৃত্যুর সময় স্ত্রী, ৪ছেলে ও ২ মেয়েসহ রাজনৈতিক সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে মো. মঞ্জিল মিয়া তার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com