নিজস্ব প্রতিবেদন : | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
চারঘাট পৌরসভার পিরোজপুর এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর চুন, হাইড্রোজেন, ফিটকিরি ও ডালডা ব্যবহার করে গুড় প্রস্তুতের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ক্ষতিকর উপাদান ও প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া’ বেকারিতে ফুড গ্রেডবিহীন ক্ষতিকর রং, হাইড্রোজেন ও স্যাকারিন ব্যবহার এবং নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিকর উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই রাজশাহীর ইন্সপেক্টিং অফিসার জনাব জুনায়েদ আহমেদ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com