শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

সাগর হোসাইন, বদলগাছী, প্রতিনিধি   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক
৪১

নওগাঁর বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় বদলগাছী চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের নাম মো. পলাশ হোসেন (২২)। তিনি উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোনার ছেলে বলে জানা যায়। যৌথবাহিনীর সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দৈনন্দিন চেকপোস্ট পরিচালনার অংশ হিসেবে বদলগাছী চৌরাস্তায় অবস্থান নিয়ে তল্লাশি চালান।

এ সময় সন্দেহজনকভাবে পলাশ হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫ শত ৮০ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক বহনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে যৌথবাহিনী। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মাদকগুলো বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। যৌথবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com