শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেশবপুর বণিক সোসাইটির সঙ্গে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সভা

শেখ শাহীন, কেশবপুর প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেশবপুর বণিক সোসাইটির সঙ্গে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সভা
৮১

যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ কেশবপুর বাজার বণিক সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বুধবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় বণিক সোসাইটির সভাপতি মতিয়ার রহমান এর সভাপতিত্বে এবং কার্তিক রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন— কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, বণিক সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, ডা. আনোয়ার হোসেন, সংকর পাল, বিশ্বাস জাহাঙ্গীর আলম বুলু প্রমুখ।

সভায় আবুল হোসেন আজাদ বলেন, “কেশবপুরে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। কেউ যদি কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে বা হুমকি দেয়, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এটা আমার অঙ্গীকার। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের সঙ্গে থেকে কেশবপুর বাজারের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা সমস্যার সমাধানে কাজ করবো ইনশাআল্লাহ। সকল ভেদাভেদ ভুলে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়েই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবো।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com