শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান, ভিডিও ভাইরাল অভিভাবক ও স্থানীয়দের তীব্র ক্ষোভ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান, ভিডিও ভাইরাল অভিভাবক ও স্থানীয়দের তীব্র ক্ষোভ
১৬৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম চালানো হয়েছে। স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার যে নীতিমালা রয়েছে, তা এ ঘটনায় স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি শিক্ষার্থীদের একত্রিত করে রাজনৈতিক স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করছে। এ ঘটনায় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, ছোট ছোট শিশুদের এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত অনৈতিক। এতে তাদের মানসিক বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দেয়।” অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। বিষয়টি বুঝতে পেরে আমি দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি।” এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, “ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com