শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নোবিপ্রবিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি মিলন হুসাইন   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবিপ্রবিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে এ উপলক্ষে বাণী অর্চনা, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটি ও সনাতনী শিক্ষার্থী পরিষদ এর আয়োজন করে।

নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবোধ কুমার সরকার, সহ-সভাপতি ও বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধীরেন্দ্র নাথ বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. শিপন দাশ গুপ্ত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব দিপু কুমার দেব, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব নির্মল চন্দ্র সেন। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী জনাব দেবব্রত মজুমদার।

আলোচনা সভার সভাপতি অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার বলেন, সরস্বতী পূজা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আগত সবাইকে স্বাগত। সুন্দর একটি আয়োজনের জন্য উপাসনালয় ব্যবস্থাপনা কমিটি ও সনাতনী শিক্ষার্থী পরিষদের শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ ও সার্বিক সহযোগিতার জন্য নোবিপ্রবি প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদেরকে এ পৃথিবীতে ভালোবাসা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে হবে। তবেই আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো।

প্রসঙ্গত, বিদ্যাদায়িনী দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয়ে প্রতিমা স্থাপন ও পূজারম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান, আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com