শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা
৫৬

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাবার সময় গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৭টায় জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারবাহী ট্রাকটি জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট সার গোডাউন থেকে মাঠেরহাট এলাকায় নিয়ে যাবার পথে কদমতলী এলাকায় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি আটক করে কৃষি অফিসে খবর দেন। খবরের প্রেক্ষিতে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন।

পরে কাগজপত্র যাচাই করে অসংগতি পাওয়ায় সারসহ ট্রাকটি জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক মিন্টু মন্ডল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়া এলাকার বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে। গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাবু জানান, জব্দ করা সারের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com