মোঃ রাহিজুল ইসলাম, কুড়িগ্রাম (কুড়িগ্রাম)প্রতিনিধি: | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রাম-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ভূরুঙ্গামারীতে এক ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভূরুঙ্গামারী ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত আলেম-ওলামারা ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ারুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা ন্যায় ও ইনশাফের প্রতীক হিসেবে ‘দাড়ি পাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনে মাঠে-ময়দানে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ মাহবুবুর আলম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা শাখা খেলাফত মজলিসের আমীর মোঃ মাশউদ আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন আলাতাফ হোসেন, সোনাহাট মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম (আইনি), মোঃ জায়েদনুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও নীতিবান ব্যক্তিকে জাতীয় সংসদে পাঠাতে হবে। ন্যায় ও ইনশাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com