শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে পদ্মা নদীর চর থেকে অবৈধ বালু উত্তোলন: ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
৪৪

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে এস্কেভেটর মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদরপুর থানায় আকোটেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের (৩২) বিরুদ্ধে মামলা করেন আকোটেরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ৩৪ নম্বর আকোটেরচর মৌজার মোলামের ডাঙ্গী এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত ইউপি সদস্য। এলাকাটি পদ্মার তীরবর্তী ও ভাঙনপ্রবণ হওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছিল এবং স্থানীয়ভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। বিষয়টি নজরে এলে ভূমি সহকারী কর্মকর্তা দেবাশীষ রায় একাধিকবার সরেজমিনে গিয়ে মৌখিকভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন।

তবে নিষেধ অমান্য করে অভিযুক্ত কার্যক্রম চালিয়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ইউপি সদস্য রায়হানুল ইসলাম তারেকের বিরুদ্ধে সদরপুর থানায় মামলা দায়ের করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত এস্কেভেটর মেশিনটি জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “দীর্ঘদিন ধরে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছিল। সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com