শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুলিশের উপর হামলা: ৬ আসামীর ২ দিনের রিমান্ড

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুলিশের উপর হামলা: ৬ আসামীর ২ দিনের রিমান্ড
৪০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৬ আসামীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত। গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে ৩ পুলিশকে আহত করাসহ মোটরসাইকেল ভাংচুরের ঘটনায়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে এজাহার নামীয় ৬ আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গত রোববার গাইবান্ধা জেলা কারাগার থেকে আসামীদেরকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করার পর আইনজীবী তাদের ৭দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালিব হাসান প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কাজী হাসান মাহমুদ মুন্না রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com