নাজমুল হাসান | সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবেশ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানকালে অদ্য ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশগত ছাড়পত্র না থাকার দায়ে তিনটি ব্রিক ফিল্ডকে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মোট ৮ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ওই ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো, চয়নিকা ব্রিকস (যাত্রাপুর) ৩ লক্ষ টাকা, রয়েল ব্রিকস (শ্রীকাইল) ২ লক্ষ টাকা এবং প্রভা ব্রিকস (শ্রীকাইল) ৩ লক্ষ টাকা। এছাড়াও একই দিনে ধামঘর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৭ লঙ্ঘনের অপরাধে বিধি ২৭ অনুযায়ী ইব্রাহিম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুরাদনগরের বিভিন্ন হাট-বাজার ও ফুটপাত এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com