শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর প্রচারণা
১৩০

চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ডোর টু ডোর গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার সকালে প্রচারণাকালে নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে আহ্বান জানান। এ সময় তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। উক্ত ডোর টু ডোর প্রচারণার নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মাহফুজুর রহমান মাসুম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আরশে আজিম আরিফ। আরও উপস্থিত ছিলেন এহসান আলি নকিব, সাকিব উল হোসাইন, আয়াজ বিন আলমগীর আবির, আবিদ আহসান খানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com