শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আগ্রাবাদে আশবাজারের ৬ষ্ঠ আউটলেটের যাত্রা শুরু

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগ্রাবাদে আশবাজারের ৬ষ্ঠ আউটলেটের যাত্রা শুরু
৬৮

আশ বাজার বিস্তৃত হবে দেশ জুড়ে! চট্টগ্রামের আগ্রাবাদ শান্তিবাগে উদ্বোধন হয়ে গেলো আশ বাজারের ৬ষ্ঠ আউটলেট। জনগণের দোরগোড়ায় ক্রয়মূল্যে ও আমদানি খরচে ভালো মানের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে বুধবার যাত্রা শুরু করে এই আউটলেট।

শান্তিবাগ আউটলেট ‘ইনসাফ বাজার’ এর পক্ষ থেকে উদ্যোক্তা জাহেদুল ইসলাম ও আশ বাজারের পক্ষ থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন গত ৩১ জানুয়ারি (শনিবার) সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
নতুন আউটলেটের বিস্তারিত ঠিকানা- বশির মোহাম্মদ সড়ক, ৮৯/সি, আগ্রাবাদ হাউসিং ২নং গলির মুখ, শান্তিবাগ, চট্টগ্রাম। উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিবাগ আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মওলানা হারুন অর রশিদ ইসলামাবাদি। তিনি বলেন, এলাকার জনগণকে আহ্বান করব এখান থেকে পণ্য ক্রয় করবেন এবং সুলভ মূল্যে ক্রয় করে লাভবান হবেন।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নিয়মিত নানাবিধ মানবিক কর্মসূচির পাশাপাশি সুলভ মূল্যে জনসাধারণের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে মানবিক এক উদ্যোগ ‘আশ বাজার’। আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। এছাড়াও আশবাজার ওয়েবসাইটে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে গ্রাহকরা একইদামে পণ্য পেয়ে যাবেন।
উল্লেখ্য, চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের অক্সিজেন, রাহাত্তারপুল, ২ নং গেইট আল ফালাহ গলি ও চান্দগাঁও আবাসিকে আশবাজারের আউটলেট গুলো ব্যাপক গ্রাহক সাড়া পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com