শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তাড়াইলে ধানের শীষে ভোট চাইল ঢাকাস্থ বিএনপি ঐক্য ফোরাম

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাড়াইলে ধানের শীষে ভোট চাইল ঢাকাস্থ বিএনপি ঐক্য ফোরাম
১৮৭

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরাম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার তালজাঙ্গা বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করেন।

উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্যে সারোয়ার আলম বলেন,
দেশ আজ গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করা। ড.এম ওসমান ফারুক একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত নেতা। কিশোরগঞ্জ-৩ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের স্বার্থে তাকে জাতীয় সংসদে পাঠানো জরুরি।

উদ্বোধনের পর ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের উদ্যোগে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তালজাঙ্গা বাজার থেকে শুরু হয়ে উপজেলার সাতটি ইউনিয়নের হাটবাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা চলাকালে ঐক্য ফোরামের নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ড. এম ওসমান ফারুকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা বহন ও স্লোগান দিয়ে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন।

ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সাধারণ সভাপতি রুবেল খন্দকার ও সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ বাবুল বলেন,ধানের শীষ প্রতীক এ এলাকার মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। ড.এম ওসমান ফারুক একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। কিশোরগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কেউ রুখতে পারবে না। ঢাকাস্থ তাড়াইলবাসী ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং ভোটের দিন পর্যন্ত এই প্রচারণা আরও জোরদার করা হবে।

এছাড়া ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন,কিশোরগঞ্জ-৩ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষ প্রতীকই পারে এই এলাকার মানুষের সেই অধিকার ফিরিয়ে দিতে। ড. এম ওসমান ফারুক একজন দেশপ্রেমিক, সাহসী ও জনমানুষের নেতা। তার পক্ষে যে গণসমর্থন তৈরি হয়েছে, তা প্রমাণ করে—এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত।

নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী।
প্রচারণা কর্মসূচিতে ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরাম, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com