মুকুট রঞ্জন দাস ,তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার আকুবপুর এলাকায় অবস্থিত প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নগর্ভা রহিমা রহমান মেধাবৃত্তি কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা ডা.এফ আর ভূঞাঁ সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের ডা.ফজলুর রহমান ভূঞাঁ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুর রহমান ভূঞাঁ, ডা. মাহফুজুর রহমান ভূঞাঁ (এডিশনাল ডিরেক্টর, হাইপার টেনশন কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বাংলাদেশ), মাহমুদুর রহমান ভূঞাঁ (ডিরেক্টর অপারেশনস, এসিআই লিমিটেড), ফারজানা রহমান তুলি (সিনিয়র শিক্ষক, শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ), মাহমুদুর রহমান ভূঞাঁ (ভাইস প্রেসিডেন্ট, ওয়ান ব্যাংক লিমিটেড), গোলাম মোর্শেদ (অবসরপ্রাপ্ত ইউএন স্টাফ) ও জহিরুল ইসলাম ভূঞাঁ (ম্যানেজার,ফকির অ্যাপারেলস)। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে উপজেলার তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়,উমেদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়,শাহ আবুল হাশেম উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা ইউনিয়ন বালিকা বিদ্যালয়, তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদ্রাসা, রাজ্জাকিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে ৪ জন করে এবং প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন থেকে ৬ জন শিক্ষার্থী সহ মোট ৩০জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন এর পরিচালক আমজাদ শরীফ। বক্তারা বলেন, এই মেধাবৃত্তি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com