শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মানিকগঞ্জে একমাত্র নারী প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আফরোজা খানম রিতা

মোহসীন মোহাম্মদ মাতৃক:   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানিকগঞ্জে একমাত্র নারী প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আফরোজা খানম রিতা
৫৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ–৩ আসনের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খান রিতা। জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। মানিকগঞ্জ–৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। গত বুধবার আফরোজা খান রিতার পক্ষে মিছিল করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ বাবু। এতে অংশ নেয় নারী, পুরুষ, ছাত্র, ছাত্রী সহ ছাত্রদলের ব্যাপক নেতা কর্মীরা।

তারা বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এরকম কার্যক্রম রিতার পক্ষে নিয়মিত তারা পালন করবেন বলেও জানান। দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান হৃদয় বলেন তারা সকল শিক্ষার্থীরা একযোগে কাজ করে যাচ্ছেন শুধুমাত্র রিতা অপর জয়ের জন্য। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি নিয়মিত এলাকাভিত্তিক পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন। এসব কর্মসূচিতে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরছেন। পাশাপাশি নারী প্রার্থী হিসেবে নারীদের ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, আফরোজা খান রিতার নেতৃত্বে মানিকগঞ্জ–৩ আসনে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হয়েছে এবং নির্বাচনী মাঠে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে ১১ দলের প্রার্থী থাকলেও জামায়াতের পক্ষ থেকে প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থী হিসেবে আফরোজা খান রিতা তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৫৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখানে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৩৯৮ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখেরও বেশি। ভোটার সংখ্যার দিক থেকে নারীদের আধিক্য থাকায় নারী ভোটারদের সমর্থন আদায় করতে পারাই বিজয়ের ক্ষেত্রে বড় চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এই আসনে বিএনপিরই সাবেক নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন, তবে জনপ্রিয়তার বিচারে আফরোজা খান রিতা বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন। সব মিলিয়ে, মানিকগঞ্জ–৩ আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে তার সক্রিয় প্রচারণা ও জনপ্রিয়তা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com