শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
৬৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় আল কেশের মালিকানাধীন একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পড়ে থাকতে দেখা যায়। হলুদ ও নীল রঙের একটি টিস্যু শপিং ব্যাগের ভেতরে ইংরেজি পত্রিকায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অস্ত্রগুলো কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে-তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com