শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (ফুটবল মার্কা) নির্বাচনী জনসভা

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি :-   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর (ফুটবল মার্কা) নির্বাচনী জনসভা
৭৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৮/২/২৬) নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী(ফুটবল মার্কা) কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।বিকাল তিনটা থেকে নবীনগরের ২১ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলেসহ অসংখ্য কর্মী সরকারি হাই স্কুল মাঠে ঝড় হতে থাকে। সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জি. শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, সাবেক পৌর কমিশনার আবু সাইদ, নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি- হাবিবুর রহমান খায়ের, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, সাবেক চেয়ারম্যান হাজী নূরুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম, হাজী সাহাব উদ্দিন প্রমুখ।

জনসভায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন-“আগষ্ট বিপ্লবের পর নবীনগরে চাঁদাবাজী, সন্ত্রাসী, ভূমি দখল, দোকান দখল, সংখ্যালঘু নির্যাতন এ সব অপ-রাজনীতি দেখার জন্য তরুণ প্রজন্ম আগস্ট বিপ্লব করে নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি নবীনগরের জনগণের ভোটের নির্বাচিত হতে পারলে এ সব অপরাজনীতি নবীনগরে বন্ধ করব ইনশাল্লাহ। আগামী ১২ তারিখ ফজরের নামাজ পড়ে সবাই ভোট কিন্তু চলে আসবেন। নবীনগরকে ইনসাফের নবীনগরে পরিণত করতে আমি ফুটবল মার্কায় আপনাদের ভোট চাই।” ১২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে কে আগামী পাঁচ বছর নবীনগর পরিচালনা করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com