দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে বিএনপির নির্বাচনি মিছিলে জনস্রোত তৈরী হয়েছে। উপজেলায় হাফছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জালিয়াপাড়া মোড় থেকে মিছিলটি বের হয়ে পশ্চিম বড়পিলাক হয়ে জালিয়াপাড়া বাজার ও আশপাশ পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মত ছিল। পুরো পথজুড়ে স্লোগান, ব্যানার, ফেস্টুন ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ কর্মসূচিটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে। স্থানীয় জনগণের উপস্থিতি ও আগ্রহ মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে। হাফছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহবুব আলী।
তিনি জাতীয় উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে পাহাড়ে ওয়াদুদ ভূইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মীগণ। মিছিলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ও হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীদের উপস্থিতি ও শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা পুরো কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খল করে তোলে। মিছিলটি পুনরায় জালিয়াপাড়া বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com