শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ
৩৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধায় আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মোট ৮ হাজার ৭৭৫ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা অংশ নেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ৩৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক আহসান উল্যাহ।

তিনি তার বক্তব্যে বলেন, “নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনশৃঙ্খলা-সহায়ক করতে গাইবান্ধা জেলার ৬৭৫টি ভোটকেন্দ্রে আনসার-ভিডিপির সদস্যরা নিবেদিত দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে সদস্য নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সাতটি উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সেলিম পারভেজ।

নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক এই সমাবেশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com