শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে রমজান উপলক্ষে হতদরিদ্র মহিলাদের মধ্যে পোল্ট্রি মোরগ বিতরণ

গোয়াইনঘাট, সিলেট:   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে রমজান উপলক্ষে হতদরিদ্র মহিলাদের মধ্যে পোল্ট্রি মোরগ বিতরণ
১৪৫

পবিত্র রমজান মাসকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৪০ জন হতদরিদ্র মহিলার মধ্যে পোল্ট্রি মোরগ বিতরণ করা হয়েছে।

এই সহায়তা কার্যক্রমের আয়োজন ও অর্থায়ন করেছেন যুক্তরাজ্যে প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ, সিলেট জেলার সহ-সভাপতি। অনুষ্ঠান পরিচালনা করেন তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিত্রিখেল হাওর মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন, গ্রাম মুরব্বি মোহাম্মদ মনসুর আলী, রেজাউল করিম, সাহেব আলী, মেছের আলী, আব্দুল সত্তার, কাদের আলী ও লাল মিয়া প্রমুখ।

মোস্তাফিজুর রহমান কাওছার বলেন, “রমজান মাসে দুস্থ ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই ধরনের কার্যক্রম সমাজে সবার জন্য অনুপ্রেরণার উৎস।”

স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com