শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুড়িগ্রাম-১ আসনে বিজয়ের হাসি জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুড়িগ্রাম-১ আসনে বিজয়ের হাসি জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের
১০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৮৭ জন। এই উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৮৭ হাজার ৮৬২ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ হাজার ৫৭৮ ভোট।

অন্যদিকে, ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। এখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৬ হাজার ৭৮৬ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৫১ হাজার ৭৭৮ ভোট।

এই আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যাপক আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারী রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই এবং ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনের আগে ৮ ফেব্রুয়ারি কয়েকজন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বেসরকারি ফলাফলে অধ্যাপক আনোয়ারুল ইসলামের বিজয়ে তার সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com