শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কিশোরগঞ্জ -১ আসনে জামানত হারিয়েছেন ০৫ প্রার্থী

এ. কে. এম. মোহাম্মদ আলী, ভ্রাম্যমান প্রতিনিধি :   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ -১ আসনে জামানত হারিয়েছেন ০৫ প্রার্থী
১০২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ১৬২ কিশোরগঞ্জ -১ (সদর – হোসেনপুর) আসনে প্রার্থী ছিলেন ০৮ জন। এদের মধ্যে জামানত খুইয়েছেন ০৫ জন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য নির্বাচনী এলাকার মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। কিন্তু ওই ০৫ জন প্রার্থী তা পাননি। জামানত হারানো প্রার্থীরা হলেন এনপিপি প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, ১১ দলীয় জোটের বাইরে গিয়ে নির্বাচন করা খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আহমদ আলী, বাসদ (মার্ক্সবাদী) প্রার্থী মোঃ আলাল মিয়া, সিপিবি প্রার্থী মোঃ এনামুল হক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী মো. মাসুদ মিয়া।

তবে জামায়াত রক্ষা পেয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম খান চুন্নু ও ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ হেদায়েত উল্লাহ হাদীর ৷ এ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেদায়েত উল্লাহ হাদী রিকসা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৩২ ভোট।এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৫ হাজার ১৩৮ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩১৩,গড় ভোট পড়েছে ৪৯.৪১শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com