শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ ৬জন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ ৬জন গ্রেফতার
৬৭

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হওয়ার পর পুলিশ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. শরিফ উদ্দিন ওরফে দুলালকে (৪০) গ্রেপ্তার করেছে। আটককৃত দুলাল চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফ উদ্দিন দুলালকে রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার ভোরে ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে দুই যুবক নিহত এবং তিনজন আহত হন। এই ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আহত তিনজন, মো. ইউসুফ ও মো. শাকিলসহ, গ্রেপ্তার করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com