শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাফলংয়ে বেপরোয়া ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

হারুন আহমদ, গোয়াইনঘাট, সিলেট:   |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাফলংয়ে বেপরোয়া ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
৫৯

সিলেটের জাফলং এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় নয়ন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের পশু মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন খাইরুলের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর মেডিকেলে নেওয়ার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। পাশাপাশি বাজার এলাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা দ্রুত অবৈধ পার্কিং বন্ধ, বাজার এলাকায় নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ ও কঠোর বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আহ্বান—আর কোনো প্রাণহানি ঘটার আগেই কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com