শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লা বরুড়ার রাজাপুরে এইড কমিউনিটি সংগঠনের ইফতার উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা:   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লা বরুড়ার রাজাপুরে এইড কমিউনিটি সংগঠনের ইফতার উপহার বিতরণ
১৬৮

গতকাল ১৮ই ফেব্রুয়ারী রোজ বুধবার বরুড়ার আগানগর ইউনিয়নের রাজাপুর এইড কমিউনিটি সংগঠনের উদ্যেগে বেলা ৩ টায় সংগঠনের নিজস্ব অফিসে প্রায় ১০০ পরিবারের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়।

সংগঠনটি ২০১৭ সাল থেকে রাজাপুরসহ আশেপাশের গ্রামের দেশ ও প্রবাসীর সদস্যদের সহযোগীতায় বছরব্যাপী ধারাবাহিক কার্যক্রম হাতে নিয়ে থাকেন।তারই ধারাবাহিকতায় এই ইফতার উপহার বিতরণের এই আয়োজন করা হয়।

এ আয়োজনের ব্যাপারে উপকারভোগী কামাল মিয়া জানান,রাজাপুর এইড কমিউনিটি সংগঠনটি অনেক বছর আগে থেকেই গ্রামের মানুষের সকল আপদে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়,ঘর করে দেয়,রাস্তা ঠিক করে,মেয়েদের বিয়েতে সহযোগীতা করে,পড়ালেখা ও চিকিৎসায় ও সহযোগীতা করে শুনেছি,দেখছি। আমার সব সময় উনারা উপকার করে।

সংগঠনের আয়োজনের ব্যপারে রাজাপুর গ্রামের মেম্বার জসিম উদ্দিন বলেন,আমরা সব সময় মানুষের উপকারে চেষ্টা করি সকলের আন্তরিকতায়। আশা করি সবাই পাশে থাকবেন।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি ফয়সাল রহমান ভুইয়া বলেন,আমরা বছরব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এই ইফতার উপহার দিচ্ছি। ভালো কাজ গুলো সবাই মিলে এক হয়ে করলে নিম্নবিত্ত মানুষের অল্প হলেও উপকার হয়। আমরা বছরব্যাপী সেচ্ছাসেবী কার্যক্রম শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপন,খেলাধূলার আয়োজন, চিকিৎসায় সহযোগীতা,গ্রামের গরিব মেয়েদের বিয়েতে সহযোগীতা,গৃহহীনদের ঘর নির্মাণ,রমজানে ইফতার উপহার,ইফতার মাহফিল ও ঈদে ঈদ উপহার বিতরণ,ঈদ পূ্র্নমিলনীর আয়োজন,বনভোজন,সামাজিক রাস্তাঘাট সংস্কার,মাদক নিমূলে কাজ করা,সামাজিক বিভিন্ন সমস্যা সমাধান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,ঈদগাহে ও মাহফিলে আর্থিক অনুদান, রাষ্ট্রীয় দূর্যোগে যেমন:বন্যা,করোনা, একে অপরে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে এগিয়ে আসা সহ সমাজের গরিব অসহায় মানুষের যে কোন সমস্যা রাজাপুর এইড কমিউনিটি চেষ্টা করে থাকেন।

আপনাদের মাধ্যমে আমি আরেকটি বিষয় বলতে চাই, দেশ ও প্রবাসের সহযোগীতার পাশাপাশি রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহযোগীতা পেলে সংগঠনটি এলাকার মানুষের আরো কাজে আসবে বলে আমার বিশ্বাস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com