শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রমজানে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানালেন মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম:   |   বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রমজানে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানালেন মেয়র ডা. শাহাদাত হোসেন
৫৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই পবিত্র মাসে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ০৪:৩০ মিনিটে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে মাসব্যাপী ইফতার ও সেহরী, যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে। নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সজ্জিত করা হয়েছে, যেখানে সুবিশাল প্যান্ডেলে হাজারো মানুষ বসে ইফতার করার সুবিধা পাচ্ছেন। ভিজ্যুয়াল ও আয়োজনের দিক থেকে এটি রাষ্ট্রীয় কোনো ভিআইপি অনুষ্ঠান মনে হলেও বাস্তবে এটি সম্পূর্ণ ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরও বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ নিতে পেরে আনন্দিত। এটি সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগের পাশে থাকব।”
ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন জানান, এই আয়োজনের মাধ্যমে সারা মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরী করানো হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সদা মনোযুক্ত মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে খাবার ভাগাভাগি করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন, মেয়রের একান্ত সচিব মারুফ উল হক চৌধুরী, একান্ত সচিব (রাজনৈতিক) জিয়াউর রহমান এবং অন্যান্য সামাজিক ও ব্যবসায়ী নেতারা।

ফাউন্ডেশন জানায়, এই উদ্যোগ শুধু চট্টগ্রামের জন্য সীমাবদ্ধ নয়; ঢাকাসহ রাজশাহী ও কুড়িগ্রামে মোট ৩ লাখ মানুষের জন্য ইফতার ও সেহরীর আয়োজন করা হচ্ছে। মানবিক এই উদ্যোগে অংশগ্রহণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হচ্ছেন এবং রমজানের পবিত্রতা ছড়িয়ে দিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com