শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সোনামসজিদ স্থলবন্দর থেকে ছোলা ও ডাল আমদানি অনুমোদন

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সোনামসজিদ স্থলবন্দর থেকে ছোলা ও ডাল আমদানি অনুমোদন
৩১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রমজান মাসকে সামনে রেখে বিপুল পরিমাণ ছোলা ও বিভিন্ন প্রকার ডাল আমদানি করার অনুমতি দিয়েছে সরকার।

এতে রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

বন্দরটির উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে ইফতারের প্রধান উপাদান ছোলা এবং বিভিন্ন ডালের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়।

এই পরিস্থিতিতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে পর্যাপ্ত পরিমাণ খাদ্যপণ্য আমদানি করতে অনুমোদন দেওয়া হয়েছে, যাতে বাজারে কোনো ঘাটতি বা অস্থিরতা দেখা না দেয়।

সূত্রে জানা গেছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মোট ১,৫২৬ মেট্রিক টন ছোলা, ১,৬০০ মেট্রিক টন মসুর ডাল এবং ২০০ মেট্রিক টন মাষকলাই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। চলতি ফেব্রুয়ারির মধ্যেই এসব খাদ্যপণ্য দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সময়মতো আমদানি সম্পন্ন হলে রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা স্বস্তিতে উপকৃত হবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com