শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ৪ চোর আটক : সম্পৃক্ততা মিলেছে সিসিটিভি ফুটেজে

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ৪ চোর আটক : সম্পৃক্ততা মিলেছে সিসিটিভি ফুটেজে
৩৫

ব্রাহ্মণবাড়িয়ারর নবীনগরের শিবপুর বাজারে চুরির অপরাধে বাজার পাহারাদের সহায়তায় গতকাল (১৯/২/২৬) রাত ৪টার দিকে চার চোরকে আটক করা হয়েছে।

রাতে বাজার এলাকার জুলাইপাড়া রাস্তার ব্রীজের পশ্চিম পাশে চুরি করে যাওয়ার সময় বাজারের পাহারাদরা একজনকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। তার দেওয়া তথ্যে আরও তিন জনকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়- রাতে শিবপুর বাজারের জুলাইপাড়া ব্রীজের পশ্চিম পাশে সন্দেহ জনক ভাবে এক যুবককে কিছু লোহার সামগ্রী বহন করতে দেখে পাহারাদাররা ধাওয়া করে আটক করে।

আটককৃত ঐ যুবকের নাম মো. রাহিম মিয়া (১৮), বাড়ি পৌর এলাকার মাঝিকাড়া। তার দেওয়া তথ্যে পুলিশ আরও তিনজনকে আটক করে। উল্লেখ্য এদের মধ্যে একজনের চেহারার সাথে আগের রাতে নূরনগর আইডিয়াল গার্লস স্কুলে চুরির সিসিটিভি ফুটেজের চোরের চেহারার হুবহু মিল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আটককৃতরা হলেন- মোহাম্মদ হাসান মিয়া(২৫), মো. রুবেল মিয়া (২৩), মো. সাগর মিয়া (২১). তারা তিন জনই নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার বাসীন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা শিবপুর পুলিশ ফাঁড়িতে আছে এবং তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com