ইবি প্রতিনিধি: | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
র্যালিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিনসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেখানে গুনগত পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, আইন শিক্ষা সহ সকল আধুনিক শিক্ষার সাথে সমন্বয় হবে। আজকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম যে উল্লেখ করা হলো না আমি মনে করি এটি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। কারণ আমাদের এই ইমাম সাহেব তিনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্র জন,আজ পর্যন্ত উনি কোথাও মিসটেক করেননি জিয়াউর রহমানের বিষয়টি। কিন্তু এটি ইচ্ছাকৃতভাবে উদযাপন কমিটি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে নামটি বাদ দিয়েছে বলে আমি ছাত্রদলের পক্ষ থেকে মনে করি এবং আমার নেতৃবৃন্দ কিভাবে প্রতিবাদ করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা যেই ফ্যাসিবাদের আমল পার করেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও সেই ফ্যাসিবাদের দিকেই অগ্রসর হচ্ছে। এই ফ্যাসিবাদ কায়েম করছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের নেতৃত্বে যারা উপাচার্য মহোদয় কে জিম্মি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতেছে। এখানে সাজিদের খুনিদেরকে গ্রেপ্তার করা হয় না। সাজিদ হত্যার খুনিদের সকল আলামত মুছে দেয়া হয়েছে।
আমরা এইসকল বিষয়ে কথা বলতে গেলেই আপনারা সকলেই ছাত্রদলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন। সুতরাং আমরা এই সকল বিষয় নিন্দা জানাচ্ছি। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশের, যে বাংলাদেশে যার যতটুকু মান-সম্মান নিয়ে থাকা দরকার সে যেন ততটুকু মান-সম্মান নিয়ে থাকতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com